পার্বত্য চট্টগ্রামে বিজিবির অভিযানে প্রায় ১৯ লাখ টাকার কাঠ, ইয়াবা ও চোরাচালানি পণ্য জব্দ

পার্বত্য চট্টগ্রামে বিজিবির অভিযানে প্রায় ১৯ লাখ টাকার কাঠ, ইয়াবা ও চোরাচালানি পণ্য জব্দ

পার্বত্য চট্টগ্রামে বিজিবির অভিযানে প্রায় ১৯ লাখ টাকার কাঠ, ইয়াবা ও চোরাচালানি পণ্য জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান ও তল্লাশি চালিয়ে প্রায় ১৯ লাখ টাকার অবৈধ কাঠ, মাদক ও চোরাচালানকৃত মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৩ ও ৪ অক্টোবর বিজিবির বিভিন্ন ব্যাটালিয়নের পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর নেতৃত্বে বড়ইছড়ি রেশমবাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০০ ঘনফুট সেগুন গোলকাঠসহ একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত কাঠ ও গাড়ির আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা।

May be an image of text

অন্যদিকে, যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)-এর ঝর্নাটিলা ক্যাম্পের একটি টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৯০ হাজার টাকা।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ ঢংছড়ি ক্যাম্পের টহল দলও নায়ারন গিরি এলাকায় অভিযান চালিয়ে ১৬ দশমিক ১৫ ঘনফুট গামারি গোলকাঠ আটক করে। জব্দকৃত কাঠ পরবর্তীতে রাইখালী বনবিটে জমা দেওয়া হয়েছে। এর আনুমানিক সিজার মূল্য ৮০ হাজার ৭৫০ টাকা।

May be an image of text

এ ছাড়া পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর গিলাতলী বিওপির ওয়াই জংশন চেকপোস্টে একটি মাহিন্দ্রা গাড়িতে তল্লাশি চালিয়ে পাচারের সময় মালিকবিহীন অবস্থায় ৬৪ কেজি বহির্মুখী চ্যাপা শুঁটকি জব্দ করা হয়। জব্দকৃত শুঁটকির আনুমানিক সিজার মূল্য ৭৬ হাজার ৮০০ টাকা।

বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ পাচার রোধে বাহিনীর নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতির আওতায় ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *