টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ জন উদ্ধার, সন্দেহভাজন ১ জন আটক

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ জন উদ্ধার, সন্দেহভাজন ১ জন আটক

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ জন উদ্ধার, সন্দেহভাজন ১ জন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজনকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের চেকপোস্ট সংলগ্ন মৌসুমী গেইটের বাম পাশে মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মৌসুমী বাজার এলাকায় একটি অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে দুটি যৌথ দল গঠন করে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছালামত উল্লাহর ছেলে হেলাল উদ্দিন (২১), আব্দুস সালামের ছেলে মো. ইউনুস (২১), হোসেন আহমদের ছেলে জসিম উদ্দিন (২১) এবং বলি আহমদের ছেলে খায়রুল আমিন (২১)কে উদ্ধার করা হয়।

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ জন উদ্ধার, সন্দেহভাজন ১ জন আটক

এ সময় অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন মো. তারেক (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তিনি হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুদু মিয়ার ছেলে।

অভিযান শেষে উদ্ধার হওয়া চারজন এবং আটক সন্দেহভাজন মো. তারেককে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ১৬ এপিবিএনের অধিনায়ক এডিশনাল ডিআইজি কাউছার সিকদার।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া চারজনের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আটক মো. তারেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *