রাঙামাটিতে দুর্গাপূজা, প্রবারণা ও কঠিন চীবর দান উৎসব ঘিরে নিরাপত্তা সভা
![]()
জার্নাল প্রতিবেদক
আসন্ন শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে রাঙামাটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও উৎসব আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

এতে জেলা প্রশাসক, সেনাবাহিনীর জোন অধিনায়ক, বিজিবি অধিনায়ক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
ধর্মীয় উৎসবগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উৎসবকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ এবং সবার আন্তরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।