কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদল
![]()
জার্নাল প্রতিবেদক
পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কক্সবাজারে পৌঁছে প্রতিনিধিদলটি সরাসরি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা হয়।
প্রতিনিধিদলে রয়েছেন কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, এস কে আজিজুল বারী, সৈয়দ আল নোমান, হুম্মাম কাদের চৌধুরী, সানজিদা ইসলাম তুলি ও মীর আহমদ বিন কাসেম। এ ছাড়া কক্সবাজারের উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীও প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক সহায়তা কার্যক্রম এবং প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলের রোহিঙ্গা হেরিটেজ সেন্টার (ক্যাম্প-৬), তুর্কি হাসপাতাল (ক্যাম্প-৯) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) খাদ্য বিতরণকেন্দ্র (ক্যাম্প-৪) পরিদর্শনের কথা রয়েছে। এ ছাড়া ক্যাম্পের রোহিঙ্গা যুবক ও নারীদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।