ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশে কূটনৈতিক শিষ্টাচার না মেনে আধিপত্য বিস্তারে তৎপরতা চালানোর অভিযোগে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে আগামী ২৯ অক্টোবর দেশটির দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে সভাপতির বক্তব্যে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক খোমেনী ইহসান।

তিনি বলেন, দীনেশ ত্রিবেদীর অপতৎপরতা থামানোসহ ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে আমরা ১৫ দিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছি। কিন্তু আমাদের দাবি পূরণ হয়নি। উল্টো ভারতীয় মদদে দেশ-বিদেশে ফ্যাসিস্টদের উত্থান ঘটেছে। এ অবস্থায় দীনেশ ত্রিবেদীকে বহিষ্কার করে ভারতকে জবাব দেওয়া সময়ের দাবি বলে আমরা মনে করছি।

সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে খোমেনী ইহসান বলেন, নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করে সব রেডলাইন অতিক্রম করে ফেলেছে ভারত ও আওয়ামী লীগ। এখন তাদের সঙ্গে শুধু প্রতিরোধ হবে। ড. ইউনূসকে হেনস্তার ঘটনার পর ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ প্রশ্নে বাংলাদেশের জনগণ, সরকার, বিরোধী দল এবং নাগরিক সমাজের উচিত সব অস্পষ্টতা ও গোঁজামিল থেকে বের হয়ে আসা।

বিশেষ করে সরকারের উচিত আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সন্ত্রাসবাদী দল ঘোষণা করে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল ও যুক্তরাষ্ট্রের মাধ্যমে বিষয়টি ডেজিগনেটেড করা। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মাটি ব্যবহার করে আওয়ামী লীগরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোয় সংশ্লিষ্ট দেশের কাছে যথাযথ জবাবদিহিতা দাবি জানানো উচিত।

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার প্রতিবাদে এবং আওয়ামী লীগের সন্ত্রাসবাদ দমন, ভারতীয় হাইকমিশনারের অপতৎপরতা বন্ধে দাবিতে এ সমাবেশে আরও বক্তব্য রাখেন– জাতীয় বিপ্লবী পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, সহকারী সদস্যসচিব গালীব ইহসান ও আবদুস সালাম, বাংলাদেশ মুসলিম লীগের নেতা খাইরুল ইসলাম এবং বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ প্রমুখ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed