জাতিসংঘের গ্যাং সাপ্রেশন ফোর্সে যোগ দিতে সেনাবাহিনীর ৫০ সদস্যের হাইতি যাত্রা
![]()
জার্নাল প্রতিবেদক
হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ সদস্য দেশ ছেড়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁরা হাইতির উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইতিতে যাওয়ার আগে বৃহস্পতিবার সকালে সেনাসদরে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান গমনকারী সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অব্যাহত অবদান এবং বিশ্বশান্তির প্রতি দেশের অঙ্গীকারের অংশ হিসেবে এ মোতায়েনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে আইএসপিআর।
বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে আন্তর্জাতিক পরিসরে দেশের প্রতিনিধিত্বে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।