দুর্গাপূজা উপলক্ষে লোগাং রক্ষাকালী মন্দিরে বিজিবির ১৬ বান্ডিল ঢেউটিন বিতরণ

দুর্গাপূজা উপলক্ষে লোগাং রক্ষাকালী মন্দিরে বিজিবির ১৬ বান্ডিল ঢেউটিন বিতরণ

দুর্গাপূজা উপলক্ষে লোগাং রক্ষাকালী মন্দিরে বিজিবির ১৬ বান্ডিল ঢেউটিন বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং হেডম্যান টিলা সার্বজনীন রক্ষাকালী মন্দিরের উন্নয়নে ১৬টি ঢেউটিন বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ লোগাং বিজিবি ক্যাম্পের একটি টহল দল মন্দির পরিচালনা কমিটির কাছে ব্যাটালিয়ন থেকে বরাদ্দ করা এসব ঢেউটিন হস্তান্তর করে।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলের পাশাপাশি মানবিক সহায়তামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে। স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ঢেউটিন বিতরণের এ উদ্যোগের মাধ্যমে মন্দিরের অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অংশ হিসেবে বিজিবির এ উদ্যোগ নেওয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *