দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৯ মণ্ডপে সেনাবাহিনীর টহল
![]()
জার্নাল প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে খাগড়াছড়ির দীঘিনালায় নয়টি পূজামণ্ডপে নিরাপত্তা টহল পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।
দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন-এর নির্দেশনায় এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোতে সেনাবাহিনীর টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধনে দীঘিনালা খাগড়াছড়ি জেলার মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি।
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখতে সেনাবাহিনীর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।