মাটিরাঙ্গায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সেনাবাহিনীর জোন অধিনায়ক

মাটিরাঙ্গায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সেনাবাহিনীর জোন অধিনায়ক

মাটিরাঙ্গায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সেনাবাহিনীর জোন অধিনায়ক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপগুলোর সিসিটিভি ক্যামেরা, সার্বিক নিরাপত্তাব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের তৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জোন অধিনায়ক পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মাটিরাঙ্গায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সেনাবাহিনীর জোন অধিনায়ক

জোন অধিনায়ক বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনে সেনাবাহিনী সব সময় পাশে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজামণ্ডপ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”

এ সময়, মাটিরাঙ্গা জোনের জেডএসও মেজর সামিউল হক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী, পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

জোন অধিনায়কের মণ্ডপ পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। তাঁরা শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *