রাঙামাটিতে পৃথক সেনা অভিযানে অস্ত্র ও গুলিসহ ৩ জেএসএস (সন্তু) সন্ত্রাসী আটক - Southeast Asia Journal

রাঙামাটিতে পৃথক সেনা অভিযানে অস্ত্র ও গুলিসহ ৩ জেএসএস (সন্তু) সন্ত্রাসী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটিতে পৃথক অভিযান পরিচালনা করে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর ৩ সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। অভিযানে এই তিন সন্ত্রাসীকে অস্ত্র, মদ ও চাঁদাবাজির রশিদসহ গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলো বিজয় তংচংঙ্গ্যা(৩২), সনাধন চাকমা (৩৭)ও শিশু বিকাশ চাকমা (৪৫)।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন, জেএসএস এর সক্রিয় সন্ত্রাসী বিজয় তংচংঙ্গ্যা(৩২) চিৎমরম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি উসেপ্রু মারমা হত্যা মামলার এজাহারভূক্ত ১৮নং আসামী।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে কাপ্তাই জোনের আওতাধীন রাইখালী টেম্পোরারি অপারেটিং বেস (টিওবি) হতে ৬ কিঃ মিঃ দক্ষিণ পূর্বে ভালুকিয়াপাড়া এলাকায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নাজমুল হক এর নেতৃত্বে একটি সেনাদল বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনার সময় বিজয় তংচংঙ্গ্যা (৩২) সন্ত্রাসীকে ১টি দেশীয় বন্দুক এবং ৪ রাউন্ড এ্যামুনেশনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি জেএসএস (সন্তু) এর সক্রিয় সন্ত্রাসী এবং চাঁদা সংগ্রহকারী। এসময় গ্রেফতারকৃত সন্ত্রাসীকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ এর জন্য ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে মামলা নাম্বার-২ বলে নিশ্চিত করেছেন ওসি ইকবাল বাহার চৌধুরী।

২০২০ সালের পহেলা এপ্রিল দিবাগত রাত ১২টার সময় কাপ্তাই উপজেলাধীন চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নিজ বাড়িতে ঢুকে যুবলীগের নেতা উসেপ্রুকে ঘুম থেকে তুলে বাইরে নিয়ে গুলি করে হত্যা করেছে জেএসএস এর সন্ত্রাসীরা। এই ঘটনায় ৫/০৪/২০২০ তারিখে চন্দ্রঘোনা থানায় দায়েরকৃত হত্যা মামলায় জেএসএস(সন্তু) সন্ত্রাসী বিজয় তংচংঙ্গ্যা এজাহারভূক্ত আসামী ছিলো।

অপরদিকে মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাইয়ের হরিণছড়া এলাকায় অভিযান পরিচালনা করে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সশস্ত্র দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে নিরাপত্তা বাহিনী।

কাপ্তাইয়ের ৭ আর ই ব্যাটালিয়ন এর আওতাধীন হাজাছড়া আনসার ক্যাম্প হতে ১ কিঃ মিঃ উত্তরে হরিণছড়া এলাকায় ক্যাপ্টেন মােঃ মাহমুদুল হক এর নেতৃত্বে একটি সেনাদল বিশেষ অভিযান পরিচালনা করে । উক্ত অভিযান পরিচালনার সময় সনাধন চাকমা ( ৩৭ ) এবং শিশু বিকাশ চাকমা ( ৪৫ ) সন্ত্রাসীকে ২ টি দেশীয় বন্দুক, ১ রাউন্ড এ্যামুনেশন, ২ টি মােবাইল ফোন, ১ টি ছুরি, ১ টি চাঁদা সংগ্রহের রেজিষ্টার এবং এলকোহলসহ গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত ব্যক্তিগণ জেএসএস ( মুল ) এর সক্রিয় সদস্য এবং চাঁদা সংগ্রহকারী। গ্রেফতারকৃত সন্ত্রাসীদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ এর জন্য জীবতলী ক্যাম্পে নিয়ে আসা হয়।

সেনাবাহিনী কর্তৃক উক্ত সন্ত্রাসীদের আটক করা হয়েছে এবং মঙ্গলবার বিকেলে কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন।

সেনাবাহিনী জানায়, এই অভিযান পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।