ইয়াবা মামলায় কক্সবাজারে যুবকের ১০ বছরের কারাদন্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
ইয়াবার মামলায় কক্সবাজারে এক যুবক কে ১০ বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত যুবকের নাম মোহাম্মদ হোসেন।তার বাড়ী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে।
১৪ জুন মঙ্গলবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এডভোকেট রনজিত দাশ। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ হোসেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী আহমদের সন্তান।
জানা যায়, ২০১৩ সালে ৯ হাজার ৮৫০ ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল মোহাম্মদ হোসেন। এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আদালত এ আদেশ দিয়েছেন।