চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
![]()
নিউজ ডেস্ক
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিস্তীর্ণ জনপদ পানিতে তলিয়ে যাওয়ার মধ্যে পৃথক ঘটনায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এবং বিকেলে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, চকরিয়া উপজেলার মাইজ কাকারা এলাকার সোলতান আহমদের ছেলে ওয়াকিম (২) এবং মাতামুহুরী উপজেলার চরপাড়া এলাকার আরিফুল ইসলামের ছেলে পুষ্প (৩)
স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে লোকালয়ে দ্রুত বন্যার পানি ঢুকে পড়ে। এতে গ্রামের সড়ক, বাড়ির উঠান ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে জমে থাকা পানিতে পড়ে যায় দুই শিশু। পরে দীর্ঘক্ষণ স্বজনরা তাদের খোঁজা শুরু করেন। একপর্যায়ে পানি থেকে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, বন্যার পানিতে থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগে বুধবার (৮ জুলাই) মধ্যরাতে চকরিয়ায় ঘরের ওপর পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।