শীতার্তদের মাঝে রামগড় জোন সীপকস’র শীতবস্ত্র বিতরণ - Southeast Asia Journal

শীতার্তদের মাঝে রামগড় জোন সীপকস’র শীতবস্ত্র বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শীতের শুরুতে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও রামগড় জোন সীমান্ত এলাকার পাহাড়ি-বাঙালি এবং গরীব অসহায় মানুষের কষ্ট কিছুটা দূর করার লক্ষ্যে শীতার্তদের মাঝে সাড়ে ৪শত শীতবস্ত্র বিতরণ করেছে রামগড় জোন (৪৩ বিজিবি) এর উপ শাখা সীপকস।

বুধবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় তৈচালা পাড়াস্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদর দপ্তর প্রাঙ্গনে রামগড় জোনের আওতায় বিভিন্ন বিওপি এলাকায় একযোগে শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ শাখা সীপকস এর কোষাধ্যক্ষা মোছাঃ সানজিদা আক্তার সাজু এবং সমন্বয়কারী কর্মকর্তা ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার রাজু আহমেদসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহামেদ বলেন, ৪৩ বিজিবি ও রামগড় জোনের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বিভিন্ন বিওপিসহ তার আশেপাশের এলাকায় সাড়ে ৪শত গরীব ও দুস্থ অসহায় শীতার্তদের মাঝে মানবিক দায়বদ্ধতা থেকে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

তিনি জানান, রামগড় জোন সদরের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব দুস্থদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ।