৪৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, ইয়াবা ও ফেন্সিডিল জব্দ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর পৃথক অভিযানে চট্টগ্রাম জেলার ভূজপুর থেকে বিপুল পরিমান ভারতীয় মদ, ইয়াবা ও ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
গতকাল ৪ ডিসেম্বর রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত সিকদারখিল ও আজ সোমবার দুপুরে আঁধারমানিক নামক এলাকা হতে এসব মাদক উদ্ধার করা হয়।
জানা যায়, রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ হেয়াকো বিওপির একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত সিকদারখিল নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় ৩০ বোতল মদ ও ৫০ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়|

এছাড়া, আজ সোমবার দুপুর আনুমানিক দেড়টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ আঁধারমানিক বিওপির একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত আঁধারমানিক চা বাগান নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় ২০০ বোতল ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় মদ, ইয়াবা ও ভারতীয় ফেন্সিডিল ভূজপুর থানায় সাধারণ ডায়েরি করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানিয়েছেন, ব্যাটালিয়ন অধিনস্ত এলাকায় মাদক নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।