হবিগঞ্জের চুনারুঘাটে রোহিঙ্গা যুবক আটক - Southeast Asia Journal

হবিগঞ্জের চুনারুঘাটে রোহিঙ্গা যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

গত ৮ এপ্রিল শনিবার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল হক এ তথ্য জানান। এর আগে উপজেলার রাণীগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ২২ বছর বয়সী রোহিঙ্গা যুবক রুবেল মিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালি শরণার্থী শিবিরের বাসিন্দা।

চুনারুঘাট থানার ওসি রাশিদুল হক বলেন, ‘ওই যুবক মিরাশী এলাকায় ভবঘুরের মত চলাফেরা করছিলেন। গতকাল শুক্রবার রাতে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে।’

তিনি জানান, রুবেলকে শরনার্থী ট্রানজিট ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আটক রুবেলের পরিচয় সনাক্ত করেছেন।