মাধবপুরে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

মাধবপুরে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনীর ১৭ পদাতিক ব্রিগেডের উদ্যোগে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৭ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান মঙ্গলবার সকালে মৌলানা আছাদ আলী কলেজ মাঠ প্রাঙ্গণে মাধবপুর পৌরসভা ও নোয়াপাড়া ইউনিয়নের ২৮০ জন হত দরিদ্রের মধ্যে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, মাধবপুর পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, মেজর ফকরুল ইসলাম ও ক্যাপ্টেন ইমাম, চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, কাউন্সিলর দুলাল খা, আফজাল মিয়া ও বাবুল হোসেনসহ সেনাসদস্যরা।