বীর মুক্তিযোদ্ধাকে বসতঘর উপহার দিল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
টাঙ্গাইলের দেলদুয়ারে এক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্যকে পাকা টিনশেড ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সেনাপ্রধানের পক্ষ থেকে ঘাটাইল ১৯ পদাতিক ডিভিশনের ২৪ বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুস সবুর বীর মুক্তিযোদ্ধার হাতে ঘরের চাবি তুলে দেন।
ঘর পেয়ে খুশি মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল নিত্যানন্দ সেন ও তার পরিবার।
বাংলাদেশে সেনাবাহিনীর এমন মহৎ উদ্যোগ অসহায় পরিবারের সহায় হবে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুস সবুর বলেন, জাতির পিতার ডাকে সাড়া দিয়ে যে সব বীর সেনারা যুদ্ধে অংশগ্রহণ করছিলেন তাদের জন্য দোয়া চাই। আমাদের যারা মুক্তিযোদ্ধা সেনা সদস্য আছেন তারা আমাদের সেনাবাহিনীর গর্ব। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা হিসেবে আমাদের এটি একটি ক্ষুদ্র প্রয়াস। আমাদের সেনাপ্রধানের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন জায়গায় আমাদের যারা গৃহহীন মুক্তিযোদ্ধা, সেনা সদস্য আছেন তাদের জন্য আমরা গৃহনির্মাণ প্রকল্প হাতে নিয়েছি।