সাতক্ষীরায় ভাঙনকবলিত অসহায়দের সেবায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প

সাতক্ষীরায় ভাঙনকবলিত অসহায়দের সেবায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প

সাতক্ষীরায় ভাঙনকবলিত অসহায়দের সেবায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউনিয়নের ভাঙনকবলিত বিছট গ্রামে হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে সেনাবাহিনী। এসময় তাদের মাঝে ওষুধ বিতরণ করা হয়।

রোববার (১৩ এপ্রিল) দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম।

সাতক্ষীরায় ভাঙনকবলিত অসহায়দের সেবায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প

এসময় তিনি বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে সেনাবাহিনী সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাঁধ নির্মাণসহ ক্ষতিগ্রস্ত জনগণের সার্বিক সহায়তায় আমরা সদা প্রস্তুত। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এখানে চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, আজ প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হবে। তাদের জন্য পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে। শুধু এখানেই নয়, দেশের যেকোনো প্রান্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তারা আমাদেরই ভাই-বোন। তাদের পাশে থাকতে পারা আমাদের জন্য গর্বের।

সাতক্ষীরায় ভাঙনকবলিত অসহায়দের সেবায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প

চিকিৎসা ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুরা প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। ক্যাম্পে সেনাবাহিনীর চিকিৎসা দল ছাড়াও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সাতক্ষীরা ও আশাশুনি সেনা ক্যাম্পের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৩১ মার্চ আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে খোলপেটুয়া নদীর ভাঙনে প্রায় দেড়শ ফুট দৈর্ঘ্যের বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় ও হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed