নাটোরে সেনা অভিযানে জাল ডিপ্লোমেটিক পাসপোর্টসহ আদম ব্যবসায়ী গ্রেফতার

নাটোরে সেনা অভিযানে জাল ডিপ্লোমেটিক পাসপোর্টসহ আদম ব্যবসায়ী গ্রেফতার

নাটোরে সেনা অভিযানে জাল ডিপ্লোমেটিক পাসপোর্টসহ আদম ব্যবসায়ী গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাটোরের লালপুরে সেনাবাহিনীর অভিযানে মো. রফিকুল ইসলাম নামের এক মানবপাচার ও মাদকচক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার ভোররাত ৩টা ১৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে শিবপুর খাঁন পাড়ায় তার বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে তার কাছ থেকে ৫টি জাল ডিপ্লোমেটিক পাসপোর্ট, ১১টি জাল সবুজ পাসপোর্ট, ৪টি ক্রেডিট কার্ড, ৩টি অবৈধ সিম কার্ড, দেশি-বিদেশি ভুয়া আইডি কার্ড, বিসিএস কর্মকর্তার নকল সিল, পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট তৈরির বিভিন্ন নথি এবং ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রফিকুল দীর্ঘদিন ধরে জাল পাসপোর্ট তৈরির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি আন্তর্জাতিক মানবপাচার ও মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।

আটকের পর তাকে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed