ভারতে অনুপ্রবেশের চেষ্টা: সীমান্ত থেকে বাংলাদেশী যুবককে আটক করে নিয়ে গেল বিএসএফ

ভারতে অনুপ্রবেশের চেষ্টা: সীমান্ত থেকে বাংলাদেশী যুবককে আটক করে নিয়ে গেল বিএসএফ

ভারতে অনুপ্রবেশের চেষ্টা: সীমান্ত থেকে বাংলাদেশী যুবককে আটক করে নিয়ে গেল বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার ভোরে পাটগ্রাম উপজেলার জমগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম রাশেদুল ইসলাম। তিনি পাটগ্রাম উপজেলার পশ্চিম জমগ্রাম গ্রামের বাসিন্দা এবং আব্দুস সামাদের ছেলে।

জানা যায়, পাটগ্রাম উপজেলার জমগ্রাম সীমান্ত পিলার ৮০১/১১-এস এর নিকট দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় ৩০ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ি ক্যাম্পের টহল দল তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বিএসএফ তাকে আটক করেছে। এ ঘটনায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিজিবি কর্তৃপক্ষ বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed