কক্সবাজারের টেকনাফে ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।

সোমবার (৮ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গত রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে টেকনাফ থানাধীন টেকনাফ জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশনা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় বোটে থাকা ব্যক্তিরা একটি বস্তা সমুদ্রে ফেলে দেয়। পরে কোস্ট গার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে এর ভেতরে গাঁজা দেখতে পান এবং ধাওয়া করে বোটটি আটক করেন। পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে আরও একটি গাঁজাভর্তি বস্তা জব্দ করা হয়। উদ্ধার করা দুই বস্তা থেকে মোট ২৭ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১০ হাজার টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, “এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।