ভারতে মুসলিম নিপীড়ন: হিন্দুত্ববাদী মবের প্রতিবাদ করায় উল্টো যুবকের বিরুদ্ধেই মামলা

ভারতে মুসলিম নিপীড়ন: হিন্দুত্ববাদী মবের প্রতিবাদ করায় উল্টো যুবকের বিরুদ্ধেই মামলা

ভারতে মুসলিম ভারতে উগ্র গোষ্ঠীর হাত থেকে মুসলিম প্রবীণকে রক্ষা করে প্রশংসায় ভাসছেন যুবকনিপীড়ন: হিন্দুত্ববাদী মবের প্রতিবাদ করায় উল্টো যুবকের বিরুদ্ধেই মামলা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে মুসলিম দোকানদারকে হিন্দুত্ববাদী মব হেনস্তা করার প্রতিবাদ করায় উল্টো দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়াল জেলার কোটদ্বারে।

পুলিশ জানায়, গত ২৬ জানুয়ারি কোটদ্বারের এক মুসলিম দোকানদার আহমেদ ওয়াকিলের দোকানে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের কয়েকজন সদস্য দোকানের নাম পরিবর্তনের দাবি তোলে। ওই সময় পাশের একটি জিমের মালিক দীপক কুমার ও বিজয় রাওয়াত দোকানদারের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করেন।

এ ঘটনার পর দীপক কুমার ও বিজয় রাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভিএইচপি সদস্য গৌরব কাশ্যপ ও বজরং দলের সদস্য কমল পাল অভিযোগ করেন, ওই দুই যুবক তাদের মারধর করেছেন, হুমকি দিয়েছেন এবং টাকা, ঘড়ি ও মোবাইল ছিনিয়ে নিয়েছেন। অভিযোগে জাতিগত গালিগালাজের কথাও উল্লেখ করা হয়েছে।

পুলিশ সুপার সর্বেশ পানওয়ার জানান, এসব অভিযোগের ভিত্তিতেই দীপক ও বিজয়কে ভয়ভীতি প্রদর্শন, দাঙ্গা, মারধর ও শান্তিভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

একই সঙ্গে, মুসলিম দোকানদার আহমেদ ওয়াকিলের অভিযোগের ভিত্তিতে ভিএইচপি ও বজরং দলের দুই সদস্যসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে আলাদা এফআইআর করা হয়েছে। সেখানে বেআইনি অনুপ্রবেশ, ভয় দেখানো, শান্তিভঙ্গের উদ্দেশ্যে অপমান এবং মারধরের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া, গত ৩১ জানুয়ারি দীপক কুমার ও বিজয় রাওয়াতের বিরুদ্ধে মব তৈরি করে কোটদ্বারের জাতীয় সড়ক অবরোধ করে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। এ ঘটনায় শান্তিভঙ্গের অভিযোগে আরও একটি মামলা করেছে পুলিশ। ভিডিওতে মব সৃষ্টিকারীদের চেহারা স্পষ্ট দেখা গেলেও এই মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত লোকদের।

প্রাণনাশের হুমকি পাচ্ছেন প্রতিবাদী যুবক

দীপক কুমার অভিযোগ করেছেন, তার জীবনের নিরাপত্তা হুমকির মুখে। তিনি প্রশ্ন তুলেছেন, যারা মুসলিম দোকানদারকে হেনস্তা করেছে তারা মুক্তভাবে ঘুরে বেড়ালেও কেন তার বিরুদ্ধেই মামলা দেওয়া হলো?

পুলিশ জানিয়েছে, সব পক্ষের বক্তব্য ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের একাংশ উদ্বেগ প্রকাশ করেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছে।

লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দীপক কুমারের প্রশংসা করে বলেন, তিনি সংবিধান ও মানবতার পক্ষে দাঁড়িয়েছেন। তিনি অভিযোগ করেন, উত্তরাখণ্ডের বিজেপি সরকার হুমকি ও ভয় দেখানো শক্তির পাশে দাঁড়াচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।