নাইজেরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বোকো হারামের ১১ সদস্য নিহত

নাইজেরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বোকো হারামের ১১ সদস্য নিহত

নাইজেরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বোকো হারামের ১১ সদস্য নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সেনাবাহিনীর অভিযানে বোকো হারাম কমান্ডারসহ গোষ্ঠীর আরো ১০ সদস্য নিহত হয়েছেন। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, রোববার বোর্নো রাজ্যের সাম্বিসা বনাঞ্চলে এ অভিযান চালানো হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

নিহত কমান্ডারকে আবু খালিদ হিসেবে শনাক্ত করা হয়েছে, যিনি সাম্বিসা বনাঞ্চলে বোকো হারামের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন।

তাকে নিষিদ্ধ গোষ্ঠীর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি সাম্বিসায় রসদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সমন্বয়ের দায়িত্বে ছিলেন।

বিবৃতিতে আরো বলা হয়, নাইজেরিয়ার সেনাদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উত্তর-পূর্বাঞ্চলের বনাঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

বোকো হারাম ২০০০ সালের গোড়ার দিক থেকে নাইজেরিয়ায় সক্রিয় রয়েছে। ২০১৫ সাল থেকে, এই গোষ্ঠী প্রতিবেশী ক্যামেরুন, চাদ এবং নাইজারেও হামলা চালিয়েছে। কর্তৃপক্ষ জানায়, লেক চাদ অববাহিকাজুড়ে কমপক্ষে দুই মানুষকে হত্যা করেছে তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।