মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া: বিরোধিতা পুনর্ব্যক্ত করল মিজোরাম সরকার

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া: বিরোধিতা পুনর্ব্যক্ত করল মিজোরাম সরকার

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া: বিরোধিতা পুনর্ব্যক্ত করল মিজোরাম সরকার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের সঙ্গে প্রায় ৫১০ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার বিরোধিতা আবারও স্পষ্ট করেছে মিজোরাম রাজ্য সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী লালদুহোমার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অবস্থান পুনর্ব্যক্ত করা হলেও, একই সঙ্গে স্বীকার করা হয়েছে যে বিষয়টি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত হওয়ায় রাজ্যের পক্ষে প্রকল্পটি আইনগতভাবে ঠেকানোর ক্ষমতা নেই।

মিজোরাম মন্ত্রিসভা জানিয়েছে, মিয়ানমারের চিন রাজ্যের সঙ্গে সীমান্তে বেড়া নির্মাণের প্রশ্নে রাজ্যের আগের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তবে সীমান্ত নিরাপত্তা ও কাঁটাতারের বেড়া স্থাপন যেহেতু ইউনিয়ন সাবজেক্ট, তাই রাজ্য সরকার সরাসরি এর বিরোধিতা বা বাস্তবায়ন ঠেকাতে পারে না বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

গত বছরের ফেব্রুয়ারিতে মিজোরাম বিধানসভা সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গ্রহণ করে মিয়ানমার সীমান্তে বেড়া নির্মাণ পরিকল্পনা এবং ফ্রি মুভমেন্ট রেজিম (এফএমআর) বাতিলের উদ্যোগ প্রত্যাখ্যান করেছিল। রাজ্যটির দাবি, এই সীমান্ত ব্যবস্থাপনা ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।

এদিকে, মিজোরামের বিভিন্ন নাগরিক সংগঠনও কেন্দ্রের এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গত ১৬ জানুয়ারি মিজো জিরলাই পাল (এমজেডপি) ও জো রিইউনিফিকেশন অর্গানাইজেশন (জোরো) যৌথভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে সতর্ক করে জানায়, কাঁটাতারের বেড়া নির্মাণ হলে সীমান্তের দুই পাশে বসবাসরত একই জাতিগোষ্ঠীর মিজো জনগোষ্ঠী বিভক্ত হয়ে পড়বে। একই ধরনের উদ্বেগ জানুয়ারিতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের সঙ্গে বৈঠকে তুলে ধরে সেন্ট্রাল ইয়াং মিজো অ্যাসোসিয়েশন (সিওয়াইএমএ)।

মিজোরাম ও মিয়ানমারের চিন রাজ্যের মধ্যে ঘনিষ্ঠ জাতিগত সম্পর্ক রয়েছে। ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সহিংসতায় বাস্তুচ্যুত হয়ে বর্তমানে ৩০ হাজারের বেশি চিন জনগোষ্ঠীর মানুষ মিজোরামের ছয়টি সীমান্ত জেলায় আশ্রয় নিয়ে বসবাস করছে।

প্রসঙ্গত, মিজোরাম সরকারের আশঙ্কা, কাঁটাতারের বেড়া নির্মাণ শুধু মানবিক ও জাতিগত সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করবে না, বরং দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগেও স্থায়ী বিভাজন সৃষ্টি করতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *