পাকিস্তানে ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩১, আহত ১৬৯

পাকিস্তানে ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩১, আহত ১৬৯

পাকিস্তানে ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩১, আহত ১৬৯
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শিয়া মুসলিমদের একটি ধমীয় স্থাপনা— ইমামবাড়ার ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৬৯ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এতে নিহততের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার জুম্মার নামাজের সময় শেহজাদ টাউনের তারলাই এলাকায় অবস্থিত খাদিজাহ আল-কুবরা ইমামবাড়ায় এই বিস্ফোরণ ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

image

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের দুই দিনের পাকিস্তান সফরের সময় এই হামলার ঘটনা ঘটে।

আরেক সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইমামবাড়ার প্রবেশপথে বেশ কয়েকজন সন্ত্রাসীরা প্রথমে গুলি চালায় এবং কিছুক্ষণ পরই একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

জিও নিউজ আরও জানায়, আত্মঘাতী বোমা হামলাকারী বেশ ভারী বিস্ফোরক ব্যবহার করেছিল, যার ফলে এই ইমামবাড়ার কাছে অবস্থিত অসংখ্য ঘরবাড়ির জানালার কাঁচ ভেঙ্গে গেছে।

এদিকে এই হামলার দায় এখনো স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে গত এক সপ্তাহ ধরে বেলুচিস্তানের সন্ত্রাসী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। জবাবে পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *