প্রক্সি সন্ত্রাসে ভারতের মদত, পাল্টা জবাব দিতে প্রস্তুত পাকিস্তান: শেহবাজ শরিফ

প্রক্সি সন্ত্রাসে ভারতের মদত, পাল্টা জবাব দিতে প্রস্তুত পাকিস্তান: শেহবাজ শরিফ

প্রক্সি সন্ত্রাসে ভারতের মদত, পাল্টা জবাব দিতে প্রস্তুত পাকিস্তান: শেহবাজ শরিফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের যেকোনো উসকানির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার ‘কাশ্মীর সংহতি দিবস’ উপলক্ষে আজাদ কাশ্মীরের আইনসভায় দেওয়া বিশেষ ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর দ্য নিউজের।

তিনি বলেন, ভারত যদি কোনো ধরনের উসকানি দেয়, তাহলে পাকিস্তান তার জবাব দেবে সমান ও দৃঢ় শক্তিতে এবং যে ফ্রন্ট থেকে উসকানি আসবে, ঠিক সেখানেই তার পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে। শেহবাজ শরিফ বলেন, ভারত গত মে মাসের যুদ্ধে পরাজয়ের পর প্রক্সিদের মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসবাদ চালাচ্ছে। তিনি বলেন, ভারত তার আগ্রাসী, সম্প্রসারণবাদী এবং আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করা পর্যন্ত আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, ভারতের মদতে পরিচালিত যেকোনো সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো একই দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করবে, যেভাবে শত্রু যুদ্ধবিমান মোকাবিলা করা হয়েছিল। তিনি বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে তা হবে সমতা ও ন্যায়ের ভিত্তিতে। তার ভাষায়, ‘মারকা-ই-হক’ কেবল পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদার দক্ষতার বিজয় নয়, এটি কাশ্মীরি জনগণের ত্যাগেরও বিজয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *