চার বছর পর বাংলাদেশে গম রফতানিতে নিষেধাজ্ঞা তুলল ভারত, হিলি বন্দরে আমদানির আশা
![]()
নিউজ ডেস্ক
দীর্ঘ প্রায় ৪ বছর বন্ধের পর গম রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভারত সরকার নতুন এই নির্দেশনা জারি করে।
এরইমধ্যে আমদানিকারকরা গম আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন। এতে করে আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরুর আশা করছেন বন্দরের আমদানিকারকরা।
এর আগে অভ্যন্তরীন বাজারে গমের দাম বৃদ্ধির অজুহাতে গত ২০২২ সালের ১৩ মে গম রফতানি বন্ধ করেছিল ভারত সরকার।
হিলি স্থলবন্দরের আমদানিকারক দিনেশ পোদ্দার জানান, গতকাল ভারত সরকার গম রফতানির উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি তুলে নিয়েছে। বর্তমানে ইউক্রেন-রাশিয়া থেকে যে গম আমদানি হচ্ছে সেগুলোর দাম কিছুটা কম রয়েছে। সেই তুলনায় ভারতের বাজারে বর্তমানে গমের মুল্য কিছুটা বেশি রয়েছে। এতে করে বর্তমানে ভারত থেকে গম আমদানির সম্ভাবনা নেই। আগামী কিছুদিন পর নতুন গম উঠতে শুরু করলে দাম কমে আসবে। এর ফলে গম আমদানিতে যেহেতু কোনো বাধা নেই তাই গম আমদানি করে দেশের বাজারে কম মূল্যে বাজারজাত করা সম্ভব হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।