রমজানে পার্বত্য চট্টগ্রামে ‘জিরো টলারেন্স’ নীতিতে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ পার্বত্যমন্ত্রীর

রমজানে পার্বত্য চট্টগ্রামে ‘জিরো টলারেন্স’ নীতিতে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ পার্বত্যমন্ত্রীর

রমজানে পার্বত্য চট্টগ্রামে ‘জিরো টলারেন্স’ নীতিতে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ পার্বত্যমন্ত্রীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র রমজান মাসে পার্বত্য চট্টগ্রামের শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দিয়েছেন দীপেন দেওয়ান।

সোমবার সচিবালয়ে নিজ কার্যালয় থেকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ডিসি ও এসপিদের সঙ্গে টেলিফোনে কথা বলে তিনি এ নির্দেশনা দেন। এ সময় তিনি পার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং রমজান মাসে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার আপস না করার নির্দেশ দেন।

মন্ত্রী বাজারদর নিয়ন্ত্রণ, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, বিদ্যুৎ ও জ্বালানির যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে নির্দেশ দেন। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা প্রশাসনের নৈতিক দায়িত্ব।

বিশেষ করে ভূমি সংক্রান্ত সংবেদনশীল বিষয়গুলো আইন ও বিধি অনুযায়ী সুচিন্তিতভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, কোনো প্রকার দুর্নীতি বরদাশত করা হবে না। তদন্তে প্রমাণিত দুর্নীতিবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। প্রয়োজনে বিশেষ কমিটি গঠন করে সংশ্লিষ্টদের চিহ্নিত করার কথাও উল্লেখ করেন।

এছাড়া যানজট নিরসন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাস্থ্যকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা এবং সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় শিক্ষা, স্বাস্থ্য, পানি ও যুব উন্নয়ন খাতকে অগ্রাধিকার ভিত্তিতে তদারকির নির্দেশ দেন তিনি।

বান্দরবানের লামা উপজেলায় শুরু হতে যাওয়া সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার বিষয়ে জেলা প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে সর্বোচ্চ সংখ্যক চারা রোপণ এবং পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত, রমজান মাসকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি এবং বাজার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।