সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বিমানবন্দর থানার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।