মোসাদকে তথ্য পাচারের অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড

মোসাদকে তথ্য পাচারের অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড

মোসাদকে তথ্য পাচারের অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। ওই ব্যক্তিকে ‘কুরোশ কেইভানি’ নামে চিহ্নিত করা হয়েছে।

বুধবার(১৮ মার্চ) দেশটির সংবাদ সংস্থা মিজানের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

কুরোশ কেইভানিকে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদকে ইরানের সংবেদনশীল বিভিন্ন জায়গার ছবি ও তথ্য সরবরাহ করার দায়ে দোষীসাব্যস্ত করা হয়েছে।

ইসরায়েলের সঙ্গে কয়েক দশক ধরে ছায়াযুদ্ধে জড়িয়ে রয়েছে ইরান। গত বছর এক দফা প্রকাশ্য যুদ্ধে জড়ায় দুপক্ষ। এ বছর আবারও যুদ্ধ জড়িয়েছে দুই দেশ।

ছায়াযুদ্ধের সময় থেকেই ইরান মোসাদের সঙ্গে যোগসাজশ থাকা ও দেশটির অভ্যন্তরে মোসাদের কার্যক্রমে সহায়তা করার অভিযোগে অনেক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।