আলীকদম সফরে বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম-এর একটি ব্যক্তিগত সফর স্থানীয় রাজনৈতিক অঙ্গণে আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বান্দরবান জেলা সদর থেকে থানচি হয়ে আলীকদম অতিক্রম করে পরবর্তীতে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন। সফরকালে তিনি পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্থানীয় পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন।
আলীকদম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. রশিদ জানান, এ সফরটি পূর্বনির্ধারিত কোনো রাজনৈতিক কর্মসূচির অংশ ছিল না। তবে তাঁর উপস্থিতি স্থানীয় রাজনীতিতে কৌতূহল সৃষ্টি করেছে। সফরে তাঁর সঙ্গে ছিলেন সুজা উদ্দিন, যিনি ৩০০ নং বান্দরবান সংসদীয় আসনে এনসিপির প্রার্থী হিসেবে পরিচিত এবং এলাকায় সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত।
এ বিষয়ে নাহিদ ইসলামের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলে সহযোগী সুজা উদ্দিন এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
নাহিদ ইসলাম জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ হিসেবে সংসদে বিরোধী দলের কার্যক্রম সমন্বয়, আইন প্রণয়ন প্রক্রিয়ায় দলীয় অবস্থান তুলে ধরা এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। নিজ নির্বাচনী এলাকায় নিয়মিত জনসংযোগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণেও তিনি একজন সক্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।