খাগড়াছড়িতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রীর দখলে থাকা পরিত্যক্ত কটেজে আগুন

খাগড়াছড়িতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রীর দখলে থাকা পরিত্যক্ত কটেজে আগুন

খাগড়াছড়িতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রীর দখলে থাকা পরিত্যক্ত কটেজে আগুন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার দখলে থাকা খাগড়াছড়ি পার্বত্য জেলার আলুটিলা খাস্রাং রেষ্টুরেন্টের একটি কক্ষ আগুনে পুড়ে গেছে।

আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি স্টেশনের ২ টি ইউনিট ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, বিকেল ৫ টা ৫ মিনিটের দিকে খবর পেয়ে খাগড়াছড়ি সদর স্টেশনের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আধা পাকা টিন শেড পরিত্যক্ত কক্ষে একটি তাক ছাড়া আর কিছু ছিল না।

দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রেষ্টুরেন্টটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ধুমপান করে ফেলা আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

খাগড়াছড়িতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রীর দখলে থাকা পরিত্যক্ত কটেজে আগুন

সূত্র বলছে, ২০১৯ সালের ডিসেম্বরে খাগড়াছড়ি সদরের আলুটিলা পর্যটন কেন্দ্রের পাশে রেষ্টুরেন্টটি চালু করেন তৎসময়ের সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। শুরু থেকে সরকারি খাস জমি দখল করে রেষ্টুরেন্ট ও কটেজ নির্মাণ নিয়ে বিতর্ক থাকলেও স্থানীয় প্রশাসনকে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।

এরপর ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী সময়ে কয়েক দফায় রেষ্টুরেন্টে লুটপাট চালানোর পর পরিত্যক্ত হয়ে যায় রেষ্টুরেন্টটি।

তবে, ২০২৫ সালের ২৩ জানুয়ারী সরকারি ৪ একর খাস জমি দখল করে খাস্রাং রেষ্টুরেন্ট নির্মাণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় মামলা দায়ের করে। এরপর থেকে সরকারি সম্পত্তি ঘোষণা করে এসব ভূমি স্থানীয় প্রশাসন নিয়ন্ত্রণে নেয়।

জানতে চাইলে খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, সরকারি খাস ভূমি হিসেবে চিহ্নিত করে সেখানে কালচারাল সেন্টার নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। উক্ত ভূমি এখন সরকারি সম্পত্তি। আগুনের ঘটনা খতিয়ে দেখতে জেলা প্রশাসনের একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।