মণিপুরে অভিযান: খ্রিস্টানপ্রধান কুকি সম্প্রদায়ের ৩৩ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারের দাবি

মণিপুরে অভিযান: খ্রিস্টানপ্রধান কুকি সম্প্রদায়ের ৩৩ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারের দাবি

মণিপুরে অভিযান: খ্রিস্টানপ্রধান কুকি সম্প্রদায়ের ৩৩ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারের দাবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের সংঘাতপূর্ণ রাজ্য মণিপুরে নিরাপত্তা বাহিনী খ্রিস্টানপ্রধান কুকি সম্প্রদায়ের অন্তত ৩৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জানা যায়, চুরাচান্দপুর জেলা ও সংলগ্ন পাহাড়ি এলাকায় ভারতীয় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত বৃহৎ পরিসরের ঘেরাও ও তল্লাশি অভিযানে এসব গ্রেপ্তার করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে নিরাপত্তা বাহিনী।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বুধবার রাতে বিষ্ণুপুর জেলায় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এদিকে, পৃথক এক ঘটনায় তুইবং এলাকা থেকে কুকি ন্যাশনাল ফ্রন্টের এক সক্রিয় সদস্যকেও গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

একই সময়ে, রাজ্যের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে। এর মধ্যে কাংপোকপি জেলার গামদাই এলাকা, ইম্ফল ইস্ট জেলার তুইনমজাং ও সানাসাবি বনাঞ্চল এবং উখরুল জেলার মহাদেব থোইয়ে ও জালেংবুং রিজ এলাকায় অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং কথিত অবৈধ বহু বাংকার ধ্বংসের দাবি করেছে বাহিনী।

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শনকারী বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন পুনরাবৃত্ত সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা মণিপুরে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে—সরকারের এমন দাবির যথার্থতা নিয়েও প্রশ্ন তুলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।