বরকলে আর্থিক সহায়তা নিয়ে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়াল বিজিবির হরিণা জোন

বরকলে আর্থিক সহায়তা নিয়ে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়াল বিজিবির হরিণা জোন

বরকলে আর্থিক সহায়তা নিয়ে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়াল বিজিবির হরিণা জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় শিক্ষা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি জোরদারে মানবিক উদ্যোগ নিয়েছে বিজিবির হরিণা জোন (১২ বিজিবি)। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা কার্যক্রমে সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে বিজিবি।

সোমবার (২৫ মে) সকাল ৯টায় হরিণা জোন সদরের টটিনী পোস্ট সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ভূষণছড়া আইডিয়াল কলেজ, ভূষণছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ভূষণছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে সর্বমোট ৪১ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী।

তিনি স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানদের হাতে অনুদানের অর্থ তুলে দেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় ভূষণছড়া আইডিয়াল কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে একটি সাউন্ড সিস্টেমও প্রদান করা হয়।

বরকলে আর্থিক সহায়তা নিয়ে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়াল বিজিবির হরিণা জোন

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জোন অধিনায়ক বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষার দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়, বরং পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতেও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, ছোটহরিণার মতো দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোকে বিজিবি মানবিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলে শিক্ষা কার্যক্রম সচল রাখতে এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *