সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুরে ৪২ বিজিবির কঠোর নজরদারি

সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুরে ৪২ বিজিবির কঠোর নজরদারি

সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুরে ৪২ বিজিবির কঠোর নজরদারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং কঠোর নজরদারি বজায় রেখেছে।

সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুরে ৪২ বিজিবির কঠোর নজরদারি

বিজিবি জানিয়েছে, সংশ্লিষ্ট সব সংস্থা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষা করা সম্ভব হবে।

এ প্রেক্ষিতে, কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সীমান্তবর্তী এলাকায় জ্বালানি সংক্রান্ত কোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed