ছোটফরিংগা সীমান্তে ৪৩ বিজিবির অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার

ছোটফরিংগা সীমান্তে ৪৩ বিজিবির অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার

ছোটফরিংগা সীমান্তে ৪৩ বিজিবির অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ছোটফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ওইদিন আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে ছোটফরিংগা বিওপির একটি টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সীমান্ত পিলার ২২০৩/২ আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালতলা এলাকায় অবস্থান নেয়। এ সময় টহলদল ফাঁদ পেতে সীমান্ত দিয়ে সম্ভাব্য চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করে।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারত থেকে তিনজন সন্দেহভাজন চোরাকারবারীকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তিনটি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া তিনটি বস্তার ভেতর থেকে ১৫টি ছোট প্যাকেটে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ২৪ ঘণ্টা কাজ করছে।

এছাড়া সীমান্তে মাদক, মানবপাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *