কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে (র্যাব)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক।
গ্রেপ্তারকৃত ফরিদুল আলম (৪০) টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার বাসিন্দা।
সহকারী পরিচালক আ.ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজারছড়া এলাকায় একটি বাড়িতে ইয়াবা মজুত করা হয়েছে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে র্যাবের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফরিদুল আলমকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি শয়নকক্ষের খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ২৫০টি জিপারযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ছিল। এছাড়া ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ফরিদুল জানায়, তারা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।