‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত: উপেন্দ্র দ্বিবেদী

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত: উপেন্দ্র দ্বিবেদী

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত: উপেন্দ্র দ্বিবেদী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানকে আবার কড়া হুঁশিয়ারি দিয়ে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর বলেছেন, ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত। শনিবার (৩০ মে) ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এর আগেও পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভারতবিরোধী কার্যকলাপে লাগাম না টানলে, চরম ফল ভুগতে হবে। কদিন না যেতেই আবার ইসলামাবাদকে কড়া বার্তা সেনাপ্রধানের।

বর্তমান পরিস্থিতিকে ‘শত্রুতার সাময়িক অবসান’ উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতীয় সেনা ও তিনটি শাখাতেই অপারেশন ২.০-এর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে আমরা আমাদের পারস্পরিক সমন্বয় জোরদার করার দিকটা বিবেচনা করছি।

পরবর্তী সংঘাতের জন্য নিজেদের আগাম প্রস্তুতি চলছে। তবে নবনিযুক্ত সেনাপ্রধান এ সময় পাকিস্তানের নাম সরাসরি নেননি।

সেই সঙ্গেই তিনি আরো বলেন, ‘রণক্ষেত্র এতটাই স্বচ্ছ যে প্রতিটি গতিবিধি অপরপক্ষের জানা। তাই আমাদের সেনা মোতায়েন, ব্যবহার এবং সীমান্ত এলাকার অসামরিক নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

গেল ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোররাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি।

এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি পাল্টা হামলা চালায় ভারত।

তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি বিমানবাহিনীর ঘাঁটি। এ ছাড়া ভারতীয় সেনা অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাকিস্তানি সৈন্য।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *