দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি প্রায় ১৭ লাখ টাকা

দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি প্রায় ১৭ লাখ টাকা

দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে উপজেলার শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দীঘিনালা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও জানান, এ অগ্নিকাণ্ডে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তার দাবি উঠেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed