সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে জিরা ও মহিষের চালান আটক

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে জিরা ও মহিষের চালান আটক

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে জিরা ও মহিষের চালান আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেটের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে জিরা ও মহিষের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি-১৯ জকিগঞ্জ ব্যাটালিয়ন। তারা জানায় সোমবার (২০ এপ্রিল) সকালের মধ্যেই এই দুটি চোরাচালান আটক করা হয়। তবে সংশ্লিষ্ট কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার ভোর ৫টার দিকে কানাইঘাটের রাইনপুর এলাকার একটি পরিত্যক্ত গুদামে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয় যার বাজারমূল্য প্রায় ৫৯ লাখ ৪০ হাজার টাকা।

ওইদিন সকাল ৮টার দিকে জৈন্তাপুরের গুয়াবাড়ী বিওপির টহল দল অভিযান চালিয়ে তিনটি ভারতীয় মহিষ আটক করে যার মূল্য ধরা হয়েছে ১০ লাখ ৫০ হাজার টাকা।

আটক চোরাই মালামাল যথাযত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি-১৯ জকিগঞ্জ ব্যাটালিয়ন।

চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান চলবে বলেও জানিয়েছে তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed