রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করল বিজিবি

রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করল বিজিবি

রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ২৪ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। সংস্থাটির দাবি, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৪ লাখ ৪০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. রাসেল ফরাজি (৪০) এবং কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা মেহেদী হাসান টিপু (২২)।

বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

গত ২২ এপ্রিল দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল জোরদার করা হয়। এসময় হ্নীলা থেকে ঢাকাগামী একটি সন্দেহজনক টাটা কাভার্ড ভ্যান থামানো হয়। গাড়ির চালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. রাসেল ফরাজি (৪০) এবং তার সহযোগী কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা মেহেদী হাসান টিপু (২২)কে জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রথমে কোনো তথ্য অস্বীকার করেন। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ৩০ বিজিবির অধিনায়ক।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *