কাপ্তাইয়ে বিদ্যুতায়িত হয়ে আহত বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার, পরে অবমুক্ত

কাপ্তাইয়ে বিদ্যুতায়িত হয়ে আহত বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার, পরে অবমুক্ত

কাপ্তাইয়ে বিদ্যুতায়িত হয়ে আহত বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার, পরে অবমুক্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিদ্যুতায়িত হয়ে আহত একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে প্রাণীটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার কেপিএম কলাবাগান এলাকায় Wildlife Snake Rescue Team in Bangladesh-এর সদস্যরা বানরটি উদ্ধার করেন।

উদ্ধারকারী দলের সদস্য ইমরান হোসেন ইমন জানান, বাসায় ফেরার পথে তিনি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বানরটিকে দেখতে পান। কিছুক্ষণ পর প্রাণীটি আরও ওপরে উঠতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায়।

তিনি বলেন, পরে আহত অবস্থায় বানরটিকে উদ্ধার করে বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে প্রাণীটিকে নিজেদের জিম্মায় নেন।

কাপ্তাইয়ে বিদ্যুতায়িত হয়ে আহত বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার, পরে অবমুক্ত

বন বিভাগের কাপ্তাই রেঞ্জের অফিস সহকারী ওসমান গনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বানরটিকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, “প্রাণীটি গুরুতর আহত না হওয়ায় সেদিন রাতেই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। সেখানে প্রাথমিক পর্যবেক্ষণের পর সেটিকে বনে অবমুক্ত করা হয়েছে।”

তিনি আরও জানান, উদ্ধার হওয়া প্রাণীটি Bengal Slow Loris প্রজাতির, যা বাংলাদেশে বিপন্ন তালিকাভুক্ত। এই প্রজাতির বানর সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে বসবাস করে এবং রাঙামাটি এলাকায় এদের সংখ্যা খুবই সীমিত।

প্রসঙ্গত, বনাঞ্চল ধ্বংস ও মানবসৃষ্ট বিভিন্ন ঝুঁকির কারণে লজ্জাবতী বানরের মতো বিরল প্রাণীগুলো ক্রমেই হুমকির মুখে পড়ছে, যা জীববৈচিত্র্য সংরক্ষণে নতুন করে ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *