কুড়িগ্রামের চরাঞ্চলে ২২ বিজিবির বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প

কুড়িগ্রামের চরাঞ্চলে ২২ বিজিবির বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প

কুড়িগ্রামের চরাঞ্চলে ২২ বিজিবির বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের চরাঞ্চলের দুস্থ ও অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (২২ বিজিবি)। মানবিক এই উদ্যোগে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছেন প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর এলাকায় দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন রোগের জন্য বিভিন্ন প্রকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

কুড়িগ্রামের চরাঞ্চলে ২২ বিজিবির বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প

প্রত্যন্ত ওই অঞ্চলের দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক বলেন, ‘সীমান্ত এলাকার মানুষের কল্যাণে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি নিয়মিতভাবে ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *