বাউস্ট পরিদর্শনে রংপুরের জিওসি, শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ

বাউস্ট পরিদর্শনে রংপুরের জিওসি, শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ

বাউস্ট পরিদর্শনে রংপুরের জিওসি, শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউস্ট) পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল এবিএম ফয়সাল বাতেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোবারক হোসেন মজুমদার।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা, রেজিস্ট্রার কর্নেল (অব.) চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ সালাহ্উদ্দিন নয়ন এবং অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর (অব.) নাসিম হোসেন উপস্থিত ছিলেন।

পরিদর্শন উপলক্ষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে একাডেমিক অগ্রগতি ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

এসময় জিওসি এবিএম ফয়সাল বাতেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম, শিক্ষার্থীদের আবাসন সুবিধা, পরিবহন ব্যবস্থা, সামগ্রিক একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপদ আবাসন ও সুরক্ষা ব্যবস্থার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত, দেশের প্রযুক্তি শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাউস্টের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *