মালিতে ‘বন্দুকধারীদের’ সমন্বিত হামলায় প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত

মালিতে ‘বন্দুকধারীদের’ সমন্বিত হামলায় প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত

মালিতে ‘বন্দুকধারীদের’ সমন্বিত হামলায় প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দেশজুড়ে সামরিক স্থাপনাগুলোতে সমন্বিত হামলায় প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। আল জাজিরাকে সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার আল-কায়েদার একটি সহযোগী সংগঠন ও তুয়ারেগ বিদ্রোহীরা  একযোগে সারাদেশে হামলা চালায়। এতে কাটি-তে অবস্থিত তার বাসভবন আক্রান্ত হয়। রোববার মন্ত্রীর নিহত হওয়ার খবর আসে।

২০২০ ও ২০২১ সালে পরপর অভ্যুত্থানের পর ক্ষমতা দখলকারী সামরিক সরকারের একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন কামারা।

 ‘তিনি ক্ষমতাসীন সামরিক নেতৃত্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন এবং কেউ কেউ তাকে মালির সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবে দেখতেন।’ বলেছেন আল জাজিরার নিকোলাস হক, যিনি মালি থেকে প্রতিবেদন করেছেন।

‘তার মৃত্যু দেশের সশস্ত্র বাহিনীর জন্য একটি বড় আঘাত।’ বলেন নিকোলাস।

হক আরও জানান, হামলাকারীরা রাজধানী বামাকো থেকে প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত সামরিক শহর কাটিতে কামারার বাসভবনে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালায়।

তিনি বলেন, ‘কাটিকে দেশের অন্যতম নিরাপদ স্থান হিসেবে বিবেচনা করা হয়, তবুও আল-কায়েদা-সংশ্লিষ্ট জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিনের যোদ্ধারা এবং লিবারেশন ফ্রন্ট অফ আজাওয়াদ-এর তুয়ারেগ যোদ্ধারা এই হামলা চালাতে সক্ষম হয়েছে।’
 
সশস্ত্র ব্যক্তিরা মালির বামাকো, উত্তরের গাও ও কিদাল এবং কেন্দ্রীয় শহর সেভারেসহ আরও বেশ কয়েকটি স্থানে হামলা চালায়।
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed