বাংলাবান্ধায় বিজিবির অভিযানে ডলারসহ ভারতীয় নাগরিক আটক

বাংলাবান্ধায় বিজিবির অভিযানে ডলারসহ ভারতীয় নাগরিক আটক

বাংলাবান্ধায় বিজিবির অভিযানে ডলারসহ ভারতীয় নাগরিক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে নিজ দেশে ফেরার পথে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত তল্লাশিতে তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি পলাশ চন্দ্র মাঝি, যার বাড়ি ভারতের হুগলি জেলার খানাকুল এলাকায়। জানা গেছে, তিনি প্রায় এক মাস আগে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এবং আজ দেশে ফেরার সময় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে সীমান্ত অতিক্রমের সময় বিজিবির চেকপোস্টে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে অবৈধভাবে বহন করা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েতুল ওয়ারেস জানান, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি চেকপোস্টে তাকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ইউএস ডলার পাওয়া যায়। এ ঘটনায় বিজিবি ও কাস্টমস তাদের নিজ নিজ আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।”

বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পরিবহনের দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, সীমান্ত দিয়ে অবৈধ অর্থ ও পণ্য পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান জোরদার করায় এ ধরনের ঘটনা ক্রমেই নিয়ন্ত্রণে আসছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed