বৃষ্টি বলয় ‘ঝুমুল’র প্রভাবে খাগড়াছড়িতে টানা বর্ষণ, সড়কে বিঘ্ন ও পাহাড় ধসের শঙ্কা

বৃষ্টি বলয় ‘ঝুমুল’র প্রভাবে খাগড়াছড়িতে টানা বর্ষণ, সড়কে বিঘ্ন ও পাহাড় ধসের শঙ্কা

বৃষ্টি বলয় ‘ঝুমুল’-এর প্রভাবে খাগড়াছড়িতে টানা বর্ষণ, সড়কে বিঘ্ন ও পাহাড় ধসের শঙ্কা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বৃষ্টি বলয় ‘ঝুমুল’-এর প্রভাবে খাগড়াছড়িতে মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে ভারী বৃষ্টিপাত, দমকা হাওয়া ও বজ্রপাত অব্যাহত রয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে জনজীবনে ভোগান্তি বাড়ার পাশাপাশি সড়ক যোগাযোগেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও ঘনঘন বজ্রপাত অব্যাহত ছিল।

এদিকে, দমকা হাওয়ায় গাছ উপড়ে পড়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল ব্যাহত হয়েছে। বিশেষ করে মানিকছড়ির মহামুনী, মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এবং পানছড়ি সড়কে চলাচলে সাময়িক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জাকির জানান, সড়কে গাছ পড়ে যাওয়ার খবর পেয়ে সংশ্লিষ্ট স্টেশনগুলোর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত অপসারণ কাজ শুরু করেছেন এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন।

বৃষ্টি বলয় ‘ঝুমুল’-এর প্রভাবে খাগড়াছড়িতে টানা বর্ষণ, সড়কে বিঘ্ন ও পাহাড় ধসের শঙ্কা

অন্যদিকে, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে জেলা প্রশাসন ও তথ্য অফিসের পক্ষ থেকে মাইকিংসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, সম্ভাব্য পাহাড় ধসজনিত ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে এবং জনগণের মাঝে সচেতনতা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই বৃষ্টিপাত মৌসুমি ফলের বাগানের জন্য কিছুটা উপকারী হলেও মাঠে পাকা বোরো ধান নুয়ে পড়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রসঙ্গত, আবহাওয়ার এ ধারা অব্যাহত থাকলে জনজীবন ও কৃষিতে এর প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *