বড়লেখায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

বড়লেখায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

বড়লেখায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় একজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ মে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা উপজেলার ১০ নম্বর দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকা থেকে ৫ হাজার ৭৬০ কেজি ভারতীয় জিরা ও একটি ট্রাকসহ এক আসামিকে আটক করা হয়।

জব্দকৃত জিরা ও ট্রাকের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান, এসইউপি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির জোরদার তৎপরতা অব্যাহত থাকলেও বিভিন্ন কৌশলে চোরাকারবারিদের সক্রিয়তা এখনো চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *