সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি টাকার চোরাই মাল জব্দ
![]()
নিউজ ডেস্ক
সিলেট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ করেছে।
বিজিবি জানায়, রোববার সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়ন সদরের টহলদলের পাশাপাশি বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুরে অভিযান চালানো হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, জিরা, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ জি ক্রিম, অ্যালোভেরা জেল, চকলেট, ফুচকা, টুথপেস্ট, মদ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। একইসঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, সুপারি ও ট্রাউজারও উদ্ধার করা হয়।
এছাড়া অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলি পাথরসহ আটক করা হয়েছে।
বিজিবি জানায়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকা। আটককৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।