পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে- দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে- দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে- দীপেন দেওয়ান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

বুধবার (৬ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সেশন অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা, সর্বোপরি জেলার সমন্বয় সাধন করা, মোটামুটি তত্ত্বাবধান করা সেটা।

আমরা নির্দেশনা দিলাম, এটা তো আগেই ছিল। ওনাদের বললাম যে ওনারা যদি সুন্দরভাবে হ্যান্ডেল করেন, তাহলে কিন্তু পরিস্থিতি ভালো থাকবে, এখনও ভালো আছে, আগামীতে ভালো থাকবে।

এটাই আমাদের নির্দেশনা ছিল।

পার্বত্য চট্টগ্রামের পর্যটন বিকাশের বিষয়ে এক প্রশ্নের জবাবে দীপেন দেওয়ান বলেন, পর্যটন বিকাশ হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু সেভাবে আলাপ হয়নি।

এগুলো পর্যায়ক্রমে আসছে আরকি।

পর্যটন স্পটগুলোর রক্ষণাবেক্ষণসহ নিরাপত্তা নিশ্চিত বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কথা হয়েছে, একটা সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবে স্পেসিফিক না। শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য যেগুলো দরকার, সেগুলো বলা হয়েছে। আমাদের নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *